২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০৬

নাহ হওয়ার সম্ভাবনা বাংলাদেশ-ভারত দ্বিতীয় টি-২০!

Google+ Pinterest LinkedIn Tumblr +

ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে বাংলাদেশ-ভারতের মধ্যকার চলমান সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচটি। আগামী বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সিরিজের দ্বিতীয় ম্যাচটি। প্রবল ঘূর্ণিঝড় ‘মহা’র কারণে এ ম্যাচটি হওয়া না হওয়া নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে।

রাজকোটের আঞ্চলিক আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়ের কারণে দ্বিতীয় ম্যাচটি আদৌ মাঠে গড়াবে কি-না তা নিয়ে সন্দেহ রয়েছে। এমনকি ম্যাচটি বাতিলও হতে পারে।

সংবাদ সংস্থা পিটিআই’কে রাজকোটের আঞ্চলিক আবহাওয়া দফতরের প্রধান জয়ন্ত সরকার তেমনটাই জানান, ‘আগামী বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে ১২০ কিলোমিটার বেগে আঘাত আনবে ঘূর্ণিঝড় ‘মহা’। এই মুহূর্তে সাইক্লোন ‘মহা’ দিউ থেকে ৫৮০ কিলোমিটার ও ভারাভালের উত্তর-পশ্চিম থেকে ৫৫০ কিলোমিটার কেন্দ্রে অবস্থান করছে। এই সাইক্লোন ভয়ঙ্কর আকার ধারণ করবে। সৌরাষ্ট্র ও দক্ষিণ গুজরাটে প্রবল বৃষ্টিপাত হবে। ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টি-২০ ম্যাচ মাঠে না গড়ার সম্ভাবনাই বেশি।’

ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সাইক্লোন এবং ম্যাচের ভবিষ্যৎ নিয়ে লিখেছেন, ‘এখন রাজকোটে ম্যাচটির আগে পূর্ব উপকূলে সাইক্লোনের জন্য ৬-৭ নভেম্বর সৌরাষ্ট্র উপকূলের জেলেদের জন্য বিপজ্জনক অ্যালার্ট জারি করা হয়েছে। আশা করছি, সেখানকার বাসিন্দাদের জন্য সেটা বিপজ্জনক হবে না। এই বছরের আবহাওয়া বেশ অনুনমেয়।’

Share.

Comments are closed.