Categories: জাতীয়

কোথায় সমাহিত হতে চান জানালেন খোকা

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাদেক হোসেন খোকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটেরিং ক্যানসার সেন্টারের আইসিইউতে উচ্চ মাত্রার অক্সিজেন দিয়ে রাখা হয়েছে খোকাকে। গত এক সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে লড়ছেন এক সময়ের রাজনীতির মাঠ কাঁপানো এই বীর মুক্তিযোদ্ধা। ইচ্ছা প্রকাশ করেছেন মৃত্যুর পর রাজধানীর জুরাইনে বাবা মায়ের কবরের পাশে যেন দাফন করা হয়। চিকিৎসার জন্যই ২০১৪ সালের ১৪ই মে আমেরিকা যান বিএনপির ভাইস চেয়ারম্যান ঢাকা সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। তারপর আর ফেরা হয়নি। খোকা এবং তার স্ত্রী ইসমত হোসেনের পাসপোর্ট নেই। ২০১৭ সালের শেষদিকে তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়।

নিউ ইয়র্কের বাংলাদেশ দুতাবাসে পাসপোর্ট নবায়ন করার জন্য আবেদন করেন। কিন্তু দীর্ঘদিনেও আরও পাসপোর্ট পাননি। হাসপাতালে খোকার পাশে আগে থেকেই আছেন তার স্ত্রী ইসমত হোসেন, মেয়ে সারিকা সাদেক, ছেলে ইশফাক হোসেন। বাবার সংকটাপন্ন অবস্থার খবর পেয়ে ঢাকা থেকে তার বড় ছেলে ইশরাক হোসেনও নিউ ইয়র্কে ছুটে গেছেন। বাবার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে মুঠোফোনে মানবজমিনকে ইশরাক হোসেন জানান, পুরো ফুসফুসে ক্যান্সার ছড়িয়ে পড়েছে। অক্সিজেন দিয়ে বাবাকে বাঁচিয়ে রাখা হয়েছে। অক্সিজেনের মাত্রাও বাড়ানো হয়েছে। মাত্রা আর বাড়ানো যাবে না বলে জানিয়েছেন ডাক্তাররা। গত কয়েক দিন থেকে বাবার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে।

ইশরাক বলেন, মৃত্যুর পর উনার বাবা মায়ের কবরের পাশে দাফন করা কথা বলেছেন। বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেছি। কিন্তু তারা এখনো কিছুই জানায়নি। সূত্র: মানবজমিন

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago