পেছাল বিপিএলের উদ্বোধন

আগামী ৩ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিপিএলের সপ্তম আসর মাঠে পর্দা ওঠার কথা ছিল কিন্তু এবারের আসরের পর্দা উঠছে ৫ দিন পিছিয়ে ৮ ডিসেম্বর। আর মূল আসর শুরুর কথা ছিল ৬ ডিসেম্বর। তবে মূল আসর কবে থেকে মাঠে গড়াবে তা এখনও জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বেশ কয়েকটি ইস্যুতে বনিবনা না হওয়ায় চলতি বছর বোর্ডের তত্ত্বাবধানে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের নাম রাখা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল।

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপিএলের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিল বিসিবি। শেখ হাসিনা সেই অনুরোধে রাজি হয়েছেন।

এ প্রসঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল বলেন, ‘বিপিএলের উদ্বোধনের জন্য আমরা প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছিলাম। আমরা বলেছিলাম আপা আপনি বিপিএলের উদ্বোধনে থাকবেন। তিনি রাজি হয়েছেন, ৮ তারিখে তিনি উদ্বোধন করবেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago