২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০৫

মুশফিকের উচ্চতা কম দেখেই রোহিতের এমন ভুল

Google+ Pinterest LinkedIn Tumblr +

‘রিভিউ নেওয়ার ক্ষেত্রে আমরা ভুল করেছি। কিন্তু এসব ভুল থেকেই আমাদের শিখতে হবে। প্রথম বলটা মুশফিকুর ব্যাকফুটে খেলেছিলেন। আমরা ভেবেছিলাম, বল লেগস্টাম্পের বাইরে যাচ্ছে। পরের বলটা ফ্রন্টফুটে খেলে পায়ে লাগান তিনি। কিন্তু আমরা ভুলেই গিয়েছিলাম যে, মুশফিকুরের উচ্চতা কম,’ বাংলাদেশের কাছে হারার পর রবিবার (৩ নভেম্বর) সংবাদ সম্মেলনে এ কথাই বলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

ম্যাচের একপর্যায়ে ভারতের স্পিনার চাহালের বল গিয়ে লাগে মুশফিকের প্যাডে। এ সময় ভারত এলবিডব্লিউর আবেদন করলে তা সঙ্গে সঙ্গেই নাকচ করে দেন আম্পায়ার। এ সময় রিভিউ নেওয়ার সুযোগ থাকলেও তা নেননি অধিনায়ক রোহিত শর্মা। পরে দেখা যায়, সেটি এলবিডব্লিউ ছিল।

Share.

Comments are closed.