২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০৫

জাবি উপাচার্য অবরুদ্ধ

Google+ Pinterest LinkedIn Tumblr +

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে তার বাসভবনের সামনে অবস্থান নিয়ে উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনকারীরা। সোমবার (০৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বাসভবনের সামনে অবস্থান নেন তারা।অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে ভিসির পদত্যাগ চান তারা।

এর আগে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে ‘উপাচার্য অপসারণ মঞ্চ’ থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিল শেষে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মাহাথির মুহাম্মদ বলেন, উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান থেকে বিন্দুমাত্র সরে দাঁড়াবো না।

Share.

Comments are closed.