২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০৮

পাওয়ার-প্লে শেষে বাঘেরদের অবস্থান

Google+ Pinterest LinkedIn Tumblr +

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে প্রথম ওভার করতে এসেছিলেন শফিউল ইসলাম। প্রথম বলেই ফাইন লেগ দিয়ে বল সীমানা ছাড়া করেন রোহিত শর্মা। শফিউলের প্রথম ওভার থেকে বের হয় ১০ রান। কিন্তু শেষ বলে এলবিডব্লিউ হওয়ায় রিভিউ নেন রোহিত, থার্ড আম্পায়ার ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন। উইকেটে আসেন কেএল রাহুল।

দ্বিতীয় ওভারে রানের লাগাম টেনে ধরেন তিন বছর পর দলে ফেরা আল-আমিন, মাত্র দুই রান দেন তিনি। পরের ওভার করতে আসা শফিউলের কৃপণতায় এক উইকেটের বিনিময়ে ৩ ওভারে ১৮ রান তোলে ভারত। চতুর্থ ওভারে আল-আমিন মাত্র ৪ রান দেয়ায় ভারতের রান দাঁড়ায় ৪ ওভারে মাত্র ২২।

পঞ্চম ওভারে প্রথমবারের মতো আক্রমণে আসেন মুস্তাফিজ। একটু খরুচে হলেও ৫ ওভার শেষে ভারত আটকে থাকে ২৯ রানে। পাওয়ার প্লে’র শেষ ওভারে নিজের ৩য় ওভার শুরু করেন শফিউল। তিনি মাত্র ৬ রান দিলে পাওয়ার-প্লেতে ৩৫ রান তুলেই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে।

৭ম ওভারে লেগি আমিনুল নিজের শিকার বানান রাহুলকে। ভারত ৭.৩ ওভার শেষে ২ উইকেটে ৩৬।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।

ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পান্থ, শিবম দুবে, ক্রুণাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, যুজভেন্দ্র চাহাল ও খলিল আহমেদ।

Share.

Comments are closed.