তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে দিল্লি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বল করতে নামে বাংলাদেশ। প্রথম ওভার করতে এসেছিলেন শফিউল ইসলাম। প্রথম বলেই ফাইন লেগ দিয়ে বল সীমানা ছাড়া করেন রোহিত শর্মা। শফিউলের প্রথম ওভার থেকে বের হয় ১০ রান। কিন্তু শেষ বলে এলবিডব্লিউ হওয়ায় রিভিউ নেন রোহিত, থার্ড আম্পায়ার ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।
ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পান্থ, শিবম দুবে, ক্রুণাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, যুজভেন্দ্র চাহাল ও খলিল আহমেদ।
