আজ রবিবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় হেলে পড়া ভবনটি একটুপরই ভেতরের লোকজনসহ ধসে পড়েছে নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকায়। ভবনে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত হয়েছে। ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, বাবুরাইল এলাকায় একটি খালের উপর ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ভবনের ভেতরে আরো কয়েকজন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শহরের খানপুরের ব্রাঞ্চ রোড এলাকায় রাতে হঠাৎ করেই কাজী ভবন নামের একটি চার তলা ভবন হেলে পড়ে পাশের ভূইয়া ভিলা নামে অপর একটি বহুতল ভবনের ওপর।
এতে আতঙ্কে হুড়োহুড়ি করে বাড়ির সব মানুষ দ্রুত নিচে নেমে আসলে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায় সবাই।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, সদর মডেল থানা পুলিশ ও রাজউকের একটি দল ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিস রাতের মধ্যে দুর্ঘটনা এড়াতে দুটি বিল্ডিং খালি করার নির্দেশ দেয়
শহরের হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান হাফিজুর রহমান জানান, বিল্ডিংটি হেলে পড়েছে কিনা এবং বসবাসের উপযোগী কিনা তা নিরীক্ষণের পর জানা যাবে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…