দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে বহু কাঙ্ক্ষিত ভারত সফরের প্রথম টি-টুয়েন্টিতে আজ স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে। তবে সবকিছু ছাপিয়ে আজকের ম্যাচে চিন্তার বিষয় দিল্লির আবহাওয়া। বিশ্বের সবচেয়ে দূষিত নগরী দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের এই ম্যাচ। যেখানে ধূলিকণা ও ধোঁয়ার দরুণ আকাশে দেখা যায় না সূর্য। তবে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, ‘প্রকৃতির উপরে তো কারো হাত নেই, তাই আবহাওয়া যেমনই হোক আমরা আমাদের সেরাটাই দিতে চাই।’
দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে এই সিরিজে পাচ্ছেনা টাইগাররা। তাই এই দুইজন মহাতারকাকে ছাড়াই শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে টাইগারদের। তাই দলের অন্যান্য সদস্যরাও নিজেদের সর্বচ্চোটা দিতে প্রস্তুত। অন্যদিকে ভারতও তাদের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া, জাস্প্রিত বুমরাহদের ছাড়াই মাঠে নামছে। তারপরেও ঘরের মাঠে ভারতের এই দল যথেষ্ট শক্তিশালী। তাদের বিপক্ষে জয় পেতে হলে নিজেদের সেরাটাই দিতে হবে বাংলাদেশকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, সৌম্য সরকার মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং শফিউল ইসলাম।
সম্ভাব্য ভারতীয় একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, শিবম দুবে, ক্রুণাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, যুজভেন্দ্র চাহাল ও খলিল আহমেদ।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…