বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাক্ষাতকার দিতে আসা শিক্ষার্থীদের মানসিক ও শারীরীক লাঞ্ছনার খবর পেয়ে পুলিশ ৪ জন রর্যাগিংদাতাকে হাতেনাতে আটক করে।এরপর পুলিশকে হুমকি-ধমকি দিয়ে ফাঁড়ি থেকে র্যাগিংকারীদের ছিনতাই করে নিয়ে আসে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সামনেই তারা সাংবাদিকদের লাঞ্চিত করে এবং জাগোনিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সজীব হোসেনকে মারধর করে। সজীব এ বিষয়ে বিশ্ববিদ্যায় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছে ।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, সাক্ষাতকার দিতে আসা শিক্ষার্থীদের ক্যাম্পাসের শহীদ মিনারের পাশে মানসিক ও শারীরীক (র্যাগিং) লাঞ্ছনা করা হচ্ছে এমন খবরে ওই সাংবাদিক সেখানে উপস্থিত হয়। কিছুক্ষণের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থল হতে ৪ জনকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মারুফ ভুইয়া ও কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পার্থ প্রমাণিকের নেতৃত্বে ৫০ হতে ৬০ জনের একটি দল এসে আটক র্যাগিংকারীদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।
লিখিত অভিযোগে আরো বলা হয়, এসময় উপস্থিত সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। গাছের ডাল ভেঙ্গে তাদের মারার জন্য তেড়ে আসে। এতে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এরশাদ আলী, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি তপন কুমার রায় ও সদস্য সাইফুল ইসলাম বাঁধা দিলেও তা উপেক্ষা করে সেই সাংবাদিককে মারধর করা হয়। রসায়ন বিভাগের শিক্ষার্থী আল আমীন ওই সাংবাদিককে শারীরীক লাঞ্ছনা করেন বলে লিখিত অভিযোগ থেকে জানা যায় ।
এই ঘটনায় লাঞ্ছনার শিকার হওয়া সাংবাদিক সজীব হোসেন লাঞ্ছনাকারীদের শাস্তির জন্য বিকালে প্রক্টর বরাবর লিখিত অভিযোগও করেন।
এ বিষয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এরশাদ আলী জানান,‘ র্যাগিং এর অভিযোগে ৪ জনকে আটক করা হয়। আটকের একটু পরেই উপরিউক্ত শিক্ষার্থীরা এসে তাদের ছিনিয়ে নিয়ে যান। এসময় তারা গাছের ডাল ভেঙ্গে তেড়ে এসে একজন সাংবাদিককে লাঞ্ছনা করেন।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মীর তামান্না ছিদ্দিকা বলেন, অভিযোগ পেয়েছি, আমরা ব্যবস্থা নিব।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…