২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০৬

চূড়ান্ত হল টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ

Google+ Pinterest LinkedIn Tumblr +

আগামী বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বসবে টি-টুয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। টুর্নামেন্টে অংশ নেবে মোট ১৬ টি দল। তার মধ্যে র‍্যাংকিংয়ের প্রথম ৮ টি দল সরাসরি ‘সুপার ১২’ থেকে টুর্নামেন্ট শুরু করবে এবং বাকি ৮ টি দল খেলবে প্রথম রাউন্ড। প্রথম রাউন্ডে ৮ টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। সেখান থেকে দুই গ্রুপের শীর্ষ চার দল সুপার ১২ তে কোয়ালিফাই করবে।

গতকাল টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডস। আর এরই সাথে নির্ধারিত হয়ে গেছে বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপের তিন প্রতিপক্ষ। টাইগারদের অন্য দুই প্রতিপক্ষ নামিবিয়া ও স্কটল্যান্দ আগেই নির্ধারিত হয়েছিল। এবার তাদের সাথে যোগ হল নেদারল্যান্ডস।

বিশ্বকাপের প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রথম খেলা অনুষ্ঠিত হবে ১৯ অক্টোবর। প্রথম খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ নামিবিয়া। নিজেদের দ্বিতীয় ম্যাচে ২১ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর ২৩ অক্টোবর টাইগাররা মাঠে নামবে স্কটল্যান্ডের বিপক্ষে। প্রথম রাউন্ডের বাঁধা পার হতে পারলেই সুপার-১২ তে উত্তীর্ণ হবে টাইগাররা।
Share.

Comments are closed.