একই দিনে মাঠে নেমেছিল স্পেনের তিন জায়ান্ট ক্লাব বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ। এদের মধ্যে প্রথম ম্যাচটি খেলে বার্সেলোনা। যেখানে লেভান্তের কাছে ৩-১ গোলে হেরে যায় বার্সেলোনা। যার ফলে দুই মাদ্রিদের সামনে সুযোগ আসে বার্সাকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করার। কিন্তু রিয়াল ও অ্যাতলেটিকো- দুই দল মিলেও বার্সেলোনাকে নামাতে পারেনি শীর্ষস্থান থেকে। দুই দলই নিজেদের ম্যাচ ড্র করায় সুসংহত রয়েছে বার্সেলোনার শীর্ষস্থান। লেভান্তের কাছে বার্সার হারের পর রিয়াল বেটিসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে রিয়াল। অন্য ম্যাচে সেভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র হয়েছে অ্যাতলেটিকোর।
নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে পুরো ম্যাচেজুড়ে আক্রমণ করেছিল রিয়াল। কিন্তু আক্রমণভাগে ব্যর্থতায় একবারও বল জালে প্রবেশ করাতে পারেনি জিনেদিন জিদানের শিষ্যরা। অন্যদিকে সেভিয়ার মাঠে খেলতে গিয়ে ২৮ মিনিটেই গোল হজম করে বসে ডিয়েগো সিমিওনের দল। তবে ৬০ মিনিটে অ্যাতলেটিকোকে সমতায় ফেরান আলভারো মোরাতা। পরে এই এক গোলেই অন্তত ১টি পয়েন্ট পায় তারা। বার্সার পরাজয় ও দুই মাদ্রিদের ড্রয়ের পয়েন্ট টেবিলের অবস্থা এখন- সমান ১১ ম্যাচে সমান ২২ পয়েন্ট রিয়াল ও বার্সার। তবে গোল গড়ে এগিয়ে থাকায় শীর্ষে বার্সেলোনা। আর এক পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে রয়েছে অ্যাতলেটিকো।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…