২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০৫

অনুপ্রেরণা দিতেই দিল্লীতে পাপন

Google+ Pinterest LinkedIn Tumblr +

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসানের পাপন যেন বাংলাদেশের সবচেয়ে সমালোচিত ব্যক্তিগুলোর অন্যতম। সদ্য ঘটে যাওয়া ক্রিকেটারদের আন্দোলনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনে তার অযৌক্তিক কিছু মন্তব্য, ক্রিকেটারদের পরিবার নিয়ে তার কুরুচিশীল মন্তব্য, সাকিবের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ এবং সদ্য ক্যাসিনোতে তার নিজের জুয়া খেলার ছবি ও ভিডিও ভাইরাল। সব কিছু মিলে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের সমালচনায় বিদ্ধ রয়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির পুত্র পাপন। এতে সমালোচনার সৃষ্টি হয়েছে যে স্নেহাপন্য পাপনের এই ভিডিও দেখে হতাশ হয়েছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও।

তবে সব বিতর্ককে পেছনে ফেলে ক্রিকেট এগোচ্ছে তাঁর নিজস্ব গতিতে। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে টি-টোয়েন্টি এবং মোমিনুলের নেতৃত্বে টেস্ট খেলতে বাংলাদেশ দল এখন ভারতে, আজ রবিবার (৩ নভেম্বর) থেকে শুরু হবে পূর্ণাঙ্গ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। সাকিব ও তামিম ইকবাল দলে নেই বলে বাংলাদেশ দল শক্তিমত্তার দিক থেকে কিছুটা পিছিয়ে আছে। এই সময়ে দলের পাশে থাকতে ক্রিকেটারদের অভিভাবক ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যাচ্ছেন দিল্লী। ভারত বাংলাদেশ প্রথম ম্যাচের ভেন্যু দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে। মাঠে বসে এই ম্যাচ দেখবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তাতে দল হয়ত পাবে বাড়তি প্রেরণা। দলের পাশে থাকতে গতকাল দিল্লীর উদ্দেশে দেশ ছেড়েছেন পাপন। প্রসঙ্গত, গত ২ দিন ধরে জোর গুঞ্জন, ভারত সিরিজের পরই সভাপতি পদ থেকে পদত্যাগ করবেন পাপন।

Share.

Comments are closed.