ওদের সাথে খেলা হোলেই আমরা চাপে থাকি

আজ থেকে শুরু হতে যাচ্ছে ভারত-বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচ। দিল্লির ফিরোজ কোটলা স্টেডিয়ামে আজ মুখোমুখি হবে দুই দল। ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারত দলের অধিনায়ক রোহিত শর্মা। রোহিত শর্মার সংবাদ সম্মেলনে ভারতের টি-২০ র‌্যাংকিং যেন পরীক্ষার ধাঁধাঁর মতো হয়ে এলো। টি-২০ র‌্যাংকিংয়ে ভারতের পাঁচে থাকা নিয়ে খুশি নন জানিয়ে রোহিত বলেন,’ এই জায়গায় আমাদের উন্নতি আনতে হবে।’ এরপর নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন ছুঁড়ে দিলেন, ‘ভারতের টি-২০ র‌্যাংকিং পাঁচই তো?’ একজন বললেন, এখন ভারত র‌্যাংকিংয়ে দুইয়ে আছে।’ রোহিত উত্তর দিলেন, ‘আমি নিশ্চিত ভারত পাঁচেই আছে। আমি আমার হোম ওয়ার্ক ঠিকঠাক করেই এসেছি।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফমেন্স করা রোহিত বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটাকে হয়তো টি-২০ র‌্যাংকিংয়ে উন্নতির সুযোগ হিসেবেই দেখছেন। ভারতীয় অধিনায়ক বলেন, ‘আপনার হাতে যে দল আছে, তাদের যে সামর্থ্য আছে তা যথাযথ মাঠে প্রয়োগের জন্য অনেক কৌশল এবং পরিকল্পনা নিতে হবে। ক্রিকেটারদের ভালো মতো বুঝতে হয়। একজন নেতার সবচেয়ে বড় কাজ এটাই।’ দলে বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ কিংবা হার্ডিক পান্ডিয়ারা নেই। সাঞ্জু স্যামসন, খলিল আহমেদ, রাহুল চাহারদের নিয়ে বাংলাদেশকে হারানোর কাজটা করতে হবে ভারতকে। সেটা একেবারে সহজভাবে নিচ্ছেন না রোহিত শর্মা, ‘বাংলাদেশ খুবই ভালো দল। বিগত বছরগুলোর দিকে তাকালে দেখা যাবে তারা কতটা উন্নতি করেছে। শুধু দেশে নয়, দেশের বাইরেও। আমাদের বিপক্ষে খেলা হলেই ওরা আমাদের চাপে ফেলে দেয়। বাংলাদেশকে তাই ভিন্ন চোখে দেখার সুযোগ নেই। তাদের গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় নেই। তারপরও তারা ভালো দল। তারা অঘটন ঘটাতেই পারে। আমি ঠিক অঘটন বলতে চাইনি। তারা আমাদের হারাতে পারে সেটাই বুঝাতে চাইছি।’

দলের তরুণ ক্রিকেটাররা খেলায় নিজেদের স্বাধীনতা পাবে নিশ্চিত করেন তিনি। রোহিত বলেন, ‘আমার চোখে অধিনায়ক খুব গুরুত্বপূর্ণ কেউ নন। দলের বাকি ১০জনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আপনি তাদের থেকে সেরাটা বের করে নিতে চান। অধিনায়কের পারফর্ম করাও গুরুত্বপূর্ণ। তবে আমি নিজেকে মাঠে সামনের কাতারের কোন খেলোয়াড় মনে করি না। ওরা যখন পারফরম্যান্স করার জন্য মুখিয়ে আছে আমার কাজ তখন ওদের স্বাধীনতা দেওয়া, সাহস দেওয়া। আইপিএলে আমি ঠিক এই কাজটায় করি।’

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago