হাসপাতালের বাথরুম থেকে রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার

শেরপুর জেলা হাসপাতালের বাথরুম থেকে এক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ঐ রোগীর নাম আব্দুল মালেক (৬৫)। নিহত আবদুল মালেক সদর উপজেলার লছমনপুর এলাকার ময়েজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় আইসক্রিম বিক্রেতা ছিলেন। বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে পুরুষ সার্জিক্যাল ওয়ার্ডের বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্ত্রী ফিরোজা বেগম জানান, মূত্রথলির সমস্যা নিয়ে (প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া) গত ২৬ অক্টোবর থেকে তিনি হাসপাতালের পুরুষ সার্জিক্যাল ওয়ার্ডের বি-১৩ নম্বর বেডে ভর্তি হন। হাসপাতালের রেকর্ড অনুসারে তার নিবন্ধন নম্বর ৩৭৩৮৭/১৪। ফিরোজা বেগম আরও জানান, বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা থেকে স্বামী চারবার বাথরুমে যান। রাত সাড়ে ৯টার দিকে বাথরুমে যাওয়ার পর বেশ কিছুক্ষণ চলে গেলেও তিনি ফিরে না আসায় তাকে বাথরুমে খুঁজতে গিয়ে দেখি ভেন্টিলেটরের লোহার রডের সঙ্গে স্বামীর মরদেহ ঝুলছে।

পরে খবর পেয়ে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে আসেন এবং পুলিশে খবর দেন। জেলা হাসপাতালের আরএমও (আবাসিক চিকিৎসা কর্মকর্তা) ডা. খায়রুল কবীর সুমন জানান, মৃত ব্যক্তির চিকিৎসার কাগজপত্র দেখে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত। শেরপুর সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, জেলা হাসপাতালের বাথরুম থেকে ওই রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে রোগভোগের কারণে মানসিক যন্ত্রণায় তিনি আত্মহত্যা করে থাকতে পারেন

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago