চুড়ান্ত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের লাইন আপ। ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গতকাল বুধবার নিশ্চিত হয়েছে কোন ১৬ দল খেলবে সেখানে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ গ্রহণের জন্য শীর্ষ ১০ দল আগে থেকেই ঠিক ছিল। বাকি ছয় দলের জন্যই সংযুক্ত আরব আমিরাতে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। যেখানে ১৪ দলের লড়াই থেকে চূড়ান্ত হয়ে গেছে কোন ছয় দল যাবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে।
বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডেই দুই গ্রুপের শীর্ষ দুই দল পাপুয়া নিউগিনি (পিএনজি) ও আয়ারল্যান্ড নিশ্চিত করেছিল নিজেদের বিশ্বকাপ টিকিট। এখন চলছে এ টুর্নামেন্টের প্লে-অফ পর্ব। সেখানে দুই গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকায় বিশ্বকাপের টিকিট পেয়েছে নেদারল্যান্ড, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে নবম ও দশম দলের সঙ্গে দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম রাউন্ড খেলতে হবে পাপুয়া নিউগিনি (পিএনজি), আয়ারল্যান্ডস, নেদারল্যান্ড, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমানের। এরপর সেই দুই গ্রুপের শীর্ষ দুই দল এবং র্যাংকিংয়ের শীর্ষ ৮ দলকে নিয়ে বিশ্বকাপের সুপার-১২ পর্ব।
টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত ১৬ দল
[বাংলাদেশ ,][ ভারত ], [ইংল্যান্ড ],[ অস্ট্রেলিয়া,][ দক্ষিণ আফ্রিকা,][ নিউজিল্যান্ড ][ ওয়েস্ট ইন্ডিজ, ][আফগানিস্তান ][, পাকিস্তান,][ শ্রীলঙ্কা ][, পাপুয়া নিউগিনি ][, আয়ারল্যান্ড নেদারল্যান্ড ][, নামিবিয়া, ][ স্কটল্যান্ড– ও– ওমান]
