১৬ই অক্টোবর, ২০২১ ইং | ৩১শে আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | বিকাল ৩:৩১

চলন্ত ট্রেনে আগুন , ৭৩ জনের মৃত্যু

Google+ Pinterest LinkedIn Tumblr +

পাকিস্তানে একটি ট্রেনে আগুন লেগে অন্তত ৭৩ জন মারা গেছেন।

দ্রুতগতির এই ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল।

পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। সেখানে আসার পর ট্রেনের তিনটি বগিতে আগুন ধরে যায়।

কর্মকর্তারা বলছেন, ৭৩ জনের মৃত্যু নিশ্চিত হলেও আহত হয়েছেন আরো ৪২ জন।

পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রাশিদ  বলেছেন, এই ট্রেনে তাবলিগ জামাতের একটি দল ছিল, যারা লাহোরে একটি জমায়েতে যোগ দিতে যাচ্ছিল।

ট্রেনে থাকা কেরোসিন সিলিন্ডার এবং স্টোভ বিস্ফোরণ থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সকালের নাস্তা তৈরির সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রেলমন্ত্রী জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তিনটি বগিতে ছড়িয়ে পড়ে। তবে ট্রেনটি লাইনচ্যুত হয়নি।

এই ঘটনার পর পাকিস্তানের ১৩৪টি ট্রেন চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

রেলমন্ত্রী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে ট্রেন থেকে লাফিয়ে পড়ার কারণে। তবে ট্রেন থেকে লাফিয়ে পড়ার কারণে অনেকের জীবনও রক্ষা পেয়েছে বলে জানান রেলমন্ত্রী।

পাকিস্তানে দীর্ঘ রেলযাত্রার সময় যাত্রীদের অনেকেই খাবার তৈরির জন্য গোপনে ট্রেনের ভেতরে গ্যাস সিলিন্ডার যুক্ত চুলা নিয়ে উঠে।

এই ঘটনার পর প্রধানমন্ত্রী ইমরান খান শোক প্রকাশ করেছেন।

রেলমন্ত্রী জানিয়েছেন, এই ট্রেন এবং যাত্রীদের বীমা করা ছিল। ফলে তারা ক্ষতিপূরণ পাবেন।

Share.

Comments are closed.