পরকীয়ায় প্রেমিকাসহ পুলিশ সদস্য আটক

পরকীয়া প্রেমিকাসহ এক পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ। আটক পুলিশ সদস্যের নাম আল আমিন(৩১)। আটক পুলিশ কনস্টেবল আল আমিন লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামের হানিফ আলীর ছেলে। তিনি পুলিশ কনস্টেবল হিসেবে রংপুরে কর্মরত রয়েছেন। বুধবার (৩০ অক্টোবোর) রাত পৌনে ১২ টার দিকে প্রেমিকার বাড়ি থেকে তাকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট শহরের মৃত দেলওয়ার হোসেনের মেয়ে লায়লা পারভীন সুমির (৩৫) সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক পুলিশ কনস্টেবল আল আমিনের। আল আমিনের বিয়ের প্রতিশ্রুতিতে বিজিবি সদস্য স্বামী রফিকুলকে তালাক প্রদান করেন সুমি। এরপর দীর্ঘদিন ধরে আল আমিন দৈহিক সম্পর্ক করে ভিডিও ধারণ করে রেখেছেন বলেও অভিযোগ প্রেমিকার।

গত ২১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ছুটি নিয়ে বাড়ি আসেন আল আমিন। এরপর গত তিন দিন ধরে প্রেমিকা সুমির বাড়িতে রাত্রিযাপন করেন। মঙ্গলবার রাতে বিয়ের জন্য চাপ দিলে অপরাগতা প্রকাশ করেন প্রেমিক আল আমিন। একপর্যায়ে প্রেমিকা ও তার পরিবার স্থানীয়দের সহায়তায় তাকে বাড়িতে আটকে রাখেন। এদিকে, এ বিষয়টি জানতে পেয়ে আল আমিনের বাবা ছেলে নিখোঁজ দাবি করে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে বিষয়টি আমলে নিয়ে সদর থানা পুলিশ প্রেমিকা সুমির বাড়ি থেকে প্রেমিকাসহ আল আমিনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রেমিকা সুমি আক্তার বিয়ের দাবিতে অনড় থাকলেও প্রেমিক আল আমিনের স্ত্রী আরজু আক্তার এ বিয়েতে রাজি নয়। লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরকীয়া প্রেমিকাসহ আল আমিনকে থানায় নেয়া হয়েছে। উভয় পক্ষের আলোচনা চলছে। সমাধান না হলে মামলা নেয়া হবে বলেও জানান তিনি।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago