অস্ত্র-মাদকসহ কাউন্সিলর মঞ্জু গ্রেফতার

টিকাটুলিতে নিজ কার্যালয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় এ অভিযান শুরু করে র‍্যাব-৩ এর একটি দল। ওয়ারী থানায় একটি চাঁদাবাজির মামলার সূত্র ধরে এই অভিযান চালানো হয়। র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল শফিউল্লাহ বুলবুল গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। শফিউল্লাহ বুলবুল জানান, কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর বিরুদ্ধে অবৈধ দখলদারি, চাঁদাবাজি, মাদক কারবার ও জুয়ার আসর পরিচালনার অভিযোগ রয়েছে। গ্রেফতারের সময় তার কার্যালয় থেকে একটি অবৈধ অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে। র‍্যাব সদর দফতরে মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, নিজ কার্যালয়ে আত্মগোপন থাকাবস্থায় মঞ্জুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে নিয়েই তার কার্যালয়ে অভিযান চালানো হয়।

উল্লেখ্য, বুধবার (৩০ অক্টোবর) বিকালে ওয়ারী থানায় এ কাউন্সিলরের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা হয়। সেই মামলা পরিপ্রেক্ষিতেই গতকাল থেকে তাকে খোঁজা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি তার কার্যালয়ে আত্মগোপন করে আছেন। পরে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব সূত্র জানায়, ক্যাসিনো ও জুয়ার আসর পরিচালনা, মাদক ব্যবসা, ফুটপাত নিয়ন্ত্রণ ও পরিবহন চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ আছে তার বিরুদ্ধে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago