২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০৮

কখনো পাখির বাসা ভাঙা যাবে না: হাইকোর্ট

Google+ Pinterest LinkedIn Tumblr +

রাজশাহীর আম ব্যবসায়ী আতাউর রহমান। তার ইজারা নেয়া আমবাগানের গাছে গাছে শামুকখোল পাখিরা বাসা বেঁধে বাচ্চা ফুটিয়েছে। বাচ্চারা এখনো উড়তে শেখেনি। কিন্তু বাগান মালিক এখন বাগানের পরিচর্যা করতে চান। পাখিপ্রেমীদের প্রতিরোধের মুখে তিনি মঙ্গলবার থেকে পাখিদের জন্য ১৫ দিন সময় বাড়িয়েছেন। আতাউর রহমান বলেন, ৭ লাখ টাকা দিয়ে তিনি এই বাগান দুই বছরের জন্য ইজারা নিয়েছেন। গত বছর পাখি থাকার কারণে তার আম নষ্ট হয়েছে। এবার আর তিনি তা হতে দেবেন না। এখনই তিনি আমগাছ পরিচর্যা করতে চান। এজন্য পাখির বাসা ভেঙে গাছে ওষুধ ছিটাতে চান।’

এমন একটি প্রতিবেদন প্রকাশিত হয় একটি জাতীয় দৈনিকে। ঘটনাটি ছিল রাজশাহীর বাঘা উপজেলার। প্রতিবেদনটি হাইকোর্টের নজরে আসার পর বুধবার (৩০ অক্টোবর) স্বপ্রণোদিত হয়ে রুল জারি করে হাইকোর্ট বলেছেন, কখনোই পাখির বাসা ভাঙা যাবে না।

পাশাপাশি অভয়ারণ্য ঘোষণা করলে ওই আমবাগান ইজারাদারদের কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে তা ৪০ দিনের মধ্যে জানাতে রাজশাহীর জেলা প্রশাসক ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

Share.

Comments are closed.