ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আইসিসিকে না জানানোয় দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন বাংলাদেশের ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তবে তার এক বছরের শাস্তি বরখাস্ত করা হয়েছে। আর এমন কোন কর্মকান্ড না করলে এক বছর পরেই মাঠে ফিরতে পারবেন তিনি। তবে এই শাস্তিও কমতে পারে সাকিবের আইসিসির শর্ত অনুযায়ী দুর্নীতি দমন কার্যক্রমগুলোতে নিয়মিত অংশ নিয়ে সাকিব আইসিসিকে সন্তুষ্ট করতে পারলে শাস্তির মেয়াদ কিছুটা কমে এলেও আসতে পারে। এমন উদাহরণ অতীতেও আছে। পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমিরের ক্ষেত্রেই সেটি হয়েছে। ২০১০ সালে ইংল্যান্ড সফরে স্পট ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন আমির, সালমান বাট ও মোহাম্মদ আসিফ। তবে শাস্তির মেয়াদ কমায় নির্ধারিত সময়ের ছয় মাস আগেই আমির ঘরোয়া ক্রিকেটে ফিরতে পেরেছিলেন।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীও কাল সে রকম আভাস দিলেন তিনি বলেন, ‘এ রকম উদাহরণ আন্তর্জাতিক ক্রিকেটে আছে। আমরাও দেখব সাকিবের জন্য কী করা যায়। বিসিবির পক্ষ থেকে যা যা সম্ভব, সবই করা হবে। এ রকম কোনো সুযোগ থাকলে অবশ্যই আমরা সেভাবে কাজ করব।’ সাকিব যেমন আইসিসির হয়ে দুর্নীতিবিরোধী প্রচারণায় অংশ নেবেন, একইভাবে বিসিবিও তাঁকে বিভিন্নভাবে এসব কাজের সুযোগ তৈরি করে দেবে। বহিষ্কৃত অবস্থায় সাকিব বিসিবির অনুশীলন–সুবিধাদি ভোগ করতে পারবেন কি না, সে প্রশ্নও আছে আলোচনায়। বিসিবি এ ব্যাপারেও বেশ ইতিবাচক। তবে আগে তারা এর আইনগত দিকটি বিশ্লেষণ করে দেখতে চায় যে শাস্তির শর্ত অনুযায়ী সাকিবের এসব সুবিধা পেতে কোনো বাধা আছে কি না।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…