ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য অবসরের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। জানা গেছে, মানসিক অবসাদের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গত ২৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার চলতি সিরিজের প্রথম টি-টুয়েন্টিতেও ২৮ বলে ৬২ রানের এক টর্নেডো ইনিংস খেলেছিলেন ম্যাক্সওয়েল। কিন্তু হঠাৎ কি এমন হল ম্যাক্সওয়েলের যে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য তাকে অবসরে যেতে হল? এ ব্যাপারে অবশ্য পরিষ্কার করে কিছু বলেননি ম্যাক্সওয়েল।
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাইকোলজিস্ট ডাক্তার মাইকেল লয়েড ম্যাক্সওয়েলের সিদ্ধান্তের ব্যাপারে জানিয়ে বলেন, ‘গ্লেন ম্যাক্সওয়েল নিজের মানসিক সুস্থ্যতার ব্যাপারে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। যে কারণে সে খেলাটা থেকে কিছুদিন দূরে থাকবে। নিজের এই সমস্যার ব্যাপারে সদা তৎপর ছিলো ম্যাক্সওয়েল এবং সাপোর্ট স্টাফকেও সঙ্গে সঙ্গেই জানিয়েছে।’জাতীয় দলের নির্বাহী পরিচালক বেন অলিভার এ বিষয়ে ম্যাক্সওয়েলের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, ‘আমাদের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সুস্থ্যতা সবার আগে। ম্যাক্সওয়েলের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। ভিক্টোরিয়ার সঙ্গে মিলে ম্যাক্সওয়েলের ব্যাপারে একত্রে কাজ করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। যাতে করে দ্রুতই খেলায় ফিরতে পারে ম্যাক্সওয়েল।’
তিনি আরও বলেন, ‘আমরা সবাইকে বলে দিয়েছি, অনুরোধ করেছি তারা যেনো ম্যাক্সওয়েল এবং তার পরিবার-পরিজনকে নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ করে দেয়। বর্তমান পরিস্থিতিতে তার নিজের মতো করে থাকা খুব জরুরি। সে খুবই দারুণ একজন খেলোয়াড় এবং অস্ট্রেলিয়া ক্রিকেট পরিবারের অন্যতম সদস্য। গ্রীষ্মেই আমরা তাকে মাঠে দেখা আশা প্রকাশ করছি।’
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…