আগের মতো ফেরাটা সাকিবের জন্য কঠিন হবে: বাশার

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার খবরটি বাংলাদেশ ক্রিকেটে বিনা মেঘে বজ্রপাতের মতোই আছড়ে পড়েছে। হঠাৎ এমন দুঃসংবাদ পেয়ে পুরো জাতি হতবাক। যেন তোলপাড় বাংলাদেশের ক্রিকেট। দেশের সর্বস্তরের মানুষ তার পাশে দাঁড়িয়েছেন। সবাই সহমর্মিতা জানাচ্ছেন। এর মাঝে টাইগারদের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার বলেন, সাকিবের পক্ষে স্বমহিমায় ক্রিকেটে ফিরে আসা সহজ হবে না। তিনি বলেন, ‘সাকিবের মতো পরিণত ক্রিকেটার এ ভুল করবে, সেটি ভাবতেই পারিনি। পুরো ঘটনায় স্তম্ভিত হয়েছি। তবে একটি ব্যাপারে কিছুটা স্বস্তি পাচ্ছি। তাকে আমি অনেক দিন ধরে চিনি ও জানি। সে কখনও কোনো দুর্নীতির সঙ্গে জড়ায়নি। আইসিসি ওকে ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত করেনি। এটি স্বস্তির খবর।’

বাশারের নেতৃত্বে অনেক ম্যাচ খেলেছেন সাকিব। এক বছর নির্বাসনে থাকার পর কতটা কঠিন হবে বিশ্বসেরা অলরাউন্ডারের প্রত্যাবর্তন? সাবেক অধিনায়ক বলেন, ‘সাকিব এক বছর ক্রিকেটের বাইরে থাকবে। এটি তাকে বড়সড় মানসিক ধাক্কা দেবে। নিষেধাজ্ঞা শেষে আগে ওকে ক্রিকেটে ফিরতে হবে। পরে এ জায়গায় পৌঁছতে হবে, যেখানে সে এখন আছে। কাজটা খুবই কঠিন। তবে অসম্ভব নয়।’ তবে নামটি সাকিব বলেই এ কঠিন কাজটিও উনি করে দেখাতে পারেন বলে মনে করেন বাশার। বাশার বলেন, ‘সাকিব বলেই ওর প্রতিভা আর দক্ষতার ওপর আস্থা আছে। মাঝে মাঝে চোটের কারণে ছিটকে গেছে সে। কখনও ছয় মাসের বেশি বাইরে থেকেছে। সেখান থেকেও আমি তাকে সফলভাবে ফিরে আসতে দেখেছি। ও যথেষ্ট অভিজ্ঞ। কঠিন কাজটি না করে দেখানোর কোনো কারণ নেই।’

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago