৬৭ বছর বয়সে সন্তান জন্ম, তীব্র সমালোচনার মুখে দম্পতি

চীনে ৬৭ বছর বয়সী এক নারী সন্তান জন্ম দিয়েছেন। আজ সোমবার (২৮ অক্টোবর) দেশটির স্থানীয় এক হাসপাতাল ওই নারীর সন্তান জন্ম দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। ওই দম্পতির দাবি, তারাই চীনের সবচেয়ে বেশি বয়সে প্রাকৃতিকভাবে মা-বাব হলেন। নতুন কন্যা শিশুটির নাম রাখা রয়েছে ‘তিয়ানসি’ র অর্থ স্বর্গের উপহার। তিয়ান নামের ওই নারী গত শুক্রবার চীনের জাওজহুয়াং শহরের মেটার্নিটি অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার হাসপাতালে একটি কন্যা শিশুর জন্ম দেন। ওই নারী স্বামী হুয়াং বলেন, কন্যা শিশুটি আমাদের জন্য স্বর্গীয় উপহার।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস সূত্রে জানা যায়, তাদের আরো দু’জন সন্তান রয়েছে। ১৯৭৭ সালে তারা এক ছেলে সন্তান জন্ম দেন। এর দুই বছর পরই চীন সরকার এক সন্তান নীতি চালু করে। দেশটির জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে তারা এ নীতি চালু করে। ৬৭ বছর বয়সে সন্তান জন্ম দেওয়ার কারণে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম ‘ওয়েইবো’ প্লাটফর্মে সমালোচনার শিকার হচ্ছেন তারা।

একজন ‘ওয়েইবো’ ব্যবহারকারী লেখেন, ওই সন্তানের বাবা-মা অনেক স্বার্থপর। আরেক জন ব্যবহারকারী লেখেন, তাদের বর্তমান বয়সে সন্তান লালন-পালনের মতো ক্ষমতা তাদের নেই। এর ফলে তার বড় ভাইবোনের ওপর চাপ বাড়বে।

তাদের তৃতীয় সন্তান নেওয়ায় অনেকে আবার শঙ্কা প্রকাশ করেছেন যে তাদের আবার আইন অনুযায়ী শস্তি হয় কিনা। কারণ চীনে অগে এক সন্তান নীতি থাকলেও ২০১৬ সালের দিকে ওই নীতি তোলে দিয়ে দুই সন্তান নীতি চালু করা হয়। তাই দুই জন সন্তানের বেশি হরে আইন অনুযায়ী শাস্তি হতে পারে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago