২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০৬

নতুন করে টি-২০ দল ঘোষণা হবে : থাকবে নতুন চমক

Google+ Pinterest LinkedIn Tumblr +

আগে একবার ঘোষিত হয়েছে ভারত সফরের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি দল। তবে আজ সোমবার সন্ধ্যায় মিরপুর স্টেডিয়ামে ক্রিকেটারদের সাথে বিসিবির জরুরি বৈঠক শেষে জানা গেল নতুন তথ্য। আগামীকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) আবার নতুন করে ঘোষিত হবে টি-টোয়েন্টি দল, পরিবর্তন আসবে বেশ কয়েকটি। বিশেষ ব্যাপার এই যে, এই বৈঠকে অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন না। জাতীয় দলের অধিনায়ককে ছাড়াই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অন্য দিকে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ৩০ অক্টোবর টেস্ট দল ঘোষণা করা হবে। কিন্তু দল নাকি ইতিমধ্যে নির্বাচকরা দিয়ে দিয়েছেন, তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তাতে স্বাক্ষর করেন নি।

চারদিকে নানা কথার ধোঁয়াশা উড়ছে। অধিনায়ক সাকিবের ভারত সফরে যাওয়া নিয়ে সন্দেহ তুলেছেন স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পেকটি জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারে এই প্রশ্ন তোলেন তিনি। তিনি আরো বলেন, আরো কয়েকজন ক্রিকেটার ভারত সফরে যেতে চাইছে না। এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার দিনই সাকিবকে ছাড়াই ক্রিকেটারদের সাথে বৈঠকে বসল বিসিবি।
Share.

Comments are closed.