কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ নূরানী তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মো. জিসান(২২)-কে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে পুলিশ গ্রেফতার করে সোমবার (২৮ অক্টোবর) দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে প্রেরণ করেছে।
আটক জিসান চাঁদপুর উত্তর মতলব উপজেলার আছলছিলা গ্রামের মোঃ ফজলুল করিম’র পুত্র। ওই মাদ্রাসায় প্রতিনিয়ত বলাৎকারের শিকার এক ছাত্র (৯) সহ একাধিক শিক্ষার্থী তার অভিভাবকদের ঘটনার বিবরণ জানালে এক ছাত্রের অভিভাবক বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিদের নিকট বিচার দাবী করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান এবিচার করতে পারবেন না। তাই তিনি পুলিশের সহযোগীতা নেয়ার পরামর্শ দেন।
মামলার বাদী জানান, তার পুত্র (৯) কে প্রায়ই রতে শোবার কক্ষ থেকে ডেকে নিয়ে মাদ্রাসার গোডাউনের ভেতরে ইচ্ছার বিরুদ্ধে ভয়-ভীতি প্রদর্শনে এবং টাকা দেয়ার আশ্বাসে বলৎকার করত। বিষয়টি কাউকে না জানানোর জন্যও ভয় দেখাত। পরে শুনলাম আমার ভাইয়ের ছেলে একই মাদ্রাসার ছাত্রও (৮) বলাৎকারের শিকার হয়েছে। এখন শুনছি ওই মাদ্রাসার ৮০ জন ছাত্রের অধিকাংশ শিক্ষার্থীর সাথে অনৈতিক কাজে যুক্ত থাকার অভিযোগ পাওয়া যাচ্ছে। লজ্জা, ভয়ে এতোদিন কেউ মুখ খুলছিল না। এখন অনেকেই মুখ খুলছে।
সোমবার অভিযুক্ত জিসানকে কুমিল্লা ৪নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শারমিন রীমা’র আদালতে হাজির করলে, আদালতে ম্যাজিষ্ট্রেটের নিকট দোষ স্বীকার করায় উক্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দী ১৬৪ধারায় লিপিবদ্ধ করে জিসানকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলা তদন্তকারী কর্মকর্তা দেবীদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) রবিউল ইসলাম সোমবার বিকেল সাড়ে ৫টায় কুমিল্লা কোর্ট এলাকা থেকে সেল ফোনে ওই তথ্য জানান।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…