এবার নিজ দেশের নাগরিককে গুলি করে মারল বিএসএফ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাঁশজানি সীমান্তে গরু পাচারের সময় বিএসএফের গুলিতে ভারতীয় এক নাগরিক নিহত হয়েছে। আজ সোমবার (২৮ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত নাগরিক সীমান্তের নিকটবর্তী কুচবিহার জেলার দিনহাটার দীঘলটারী গ্রামের মানিক শেখের পুত্র আখেরুল শেখ (১৭)।

কুড়িগ্রাম-২২ বিজিবির উপঅধিনায়ক মেজর মোহাম্মদ আব্দুল হামিদ যুগান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত কিশোরের লাশ ভারতীয় পুলিশ নিয়ে গেছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

জানা গেছে, ভুরুঙ্গামারীর বাঁশজানি সীমান্তের ৯৭৫ নং মেইন পিলার এবং ৮ ও ৯ নং সাব পিলারের মাঝখানে শূন্য রেখায় গুলিবিদ্ধ এক কিশোরের লাশ এবং বাংলাদেশি সীমান্তের অভ্যন্তরে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় একটি বাছুর গরু পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

খবর পেয়ে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে যায়। পরে বিএসএফ লাশটি ভারতীয় নাগরিক বলে সনাক্ত করে ভারতীয় পুলিশে হস্তান্তর করে।

স্থানীয়রা জানান, ভোরে গরু পার করার সময় বিএসএফ গুলি ছুড়লে ওই কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এসময় একটি গরুও পায়ে গুলিবিদ্ধ হয়।

বিজিবি ময়দান বিওপি কমান্ডার সুবেদার মো. রফিক জানান, নিহত কিশোর বাংলাদেশি না ভারতীয় এ নিয়ে প্রথমে সংশয় সৃষ্টি হয়। পরে বিএসএফ সদস্যরা লাশ সনাক্ত করে নিয়ে যায়।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago