সৌদিতে বিপাকে লাখ লাখ বাংলাদেশি

সৌদি আরবে চলমান ধরপাকড়ে চরম বিপাকে পড়েছেন দেশটিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা। বাংলাদেশের বৃহত্তম শ্রমবাজার সৌদি আরবে গেলো কয়েক মাস ধরে চলছে ধরপাকড়। বৈধ কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অভিযোগে দেশে ফেরত পাঠানোর কথা বলা হলেও, বাংলাদেশিদের অভিযোগ, আকামা বা কাজের বৈধ অনুমতিপত্র থাকা সত্ত্বেও আটক করা হচ্ছে অনেককে। বাংলাশিরা বলছেন, বৈধ কাগজপত্র থাকার পরও ধরে ধরে পাঠানো হচ্ছে। আকামা থাকলেও বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে।

প্রবাসীদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অনেককে দেশে ফেরত পাঠানো হচ্ছে। সংকট সমাধানে সরকারকে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারা।

সৌদি শ্রম আইনের জটিলতা, রিক্রুটিং অফিস এবং দালালদের অসহযোগিতার কারণে ইকামা করতে না পারায় প্রতিদিনই অবৈধ হচ্ছেন অসংখ্য প্রবাসী। এ অবস্থায় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সিলেট প্রবাসী গণদাবি পরিষদের সৌদি আরব কার্যকরি সদস্য আবুল কালাম আজাদ বলেন, সৌদি থেকে এভাবে যে প্রবাসীদের ফেরত পাঠানো হচ্ছে তা নিয়ে পররাষ্ট্রমন্ত্রণায়ের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। মন্ত্রণালয় বা দূতাবাস যদি সক্রিয় হয় তাহলে সুরাহা হতে পার।

দেশটির শ্রম মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, ২০১৭ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত প্রায় ৫৮ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago