Categories: জাতীয়

সরকারের উন্নয়ন মানুষকে ঋণগ্রস্ত করবে

বর্তমান সরকার কথায় কথায় বলে আসছে, দেশে উন্নয়নের লহরী চলছে। যে দেশের ৮০ ভাগ কৃষক তার পণ্যের দাম পায় না সেখানে কিভাবে উন্নয়ন সম্ভব। আজকে কৃত্রিমভাবে জিডিপির গ্রোথ দেখিয়ে এই উন্নয়নকে উন্নয়ন বলা যাবে না, এই উন্নয়ন আত্নহনকারী উন্নয়ন, দাবী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৮ অক্টোবর) দুপরে ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে জেলা কৃষকদলের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, যে উন্নয়ন মানুষকে ঋণগ্রস্থ করবে, পরনির্ভরশীল করবে, ভবিষ্যৎ রুদ্ধ করে দিবে সে উন্নয়ন উন্নয়ন হতে পারে না। অথচ সরকার বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর প্রচার প্রচারণা চালাচ্ছে। তিনি সিঙ্গাপুরের প্রকৃত অবস্থা তুলে ধরে বলেন, সিঙ্গাপুর ছোট্ট একটি বন্দর নগরী। সেখানে কোন কৃষি কাজ হয় না। সেখানে কোন ফসল ফলে না। তারা সব কিছুই বাইরে থেকে আমদানি করে। সেখানে শুধু বড় বড় রাস্তা, ওভার ব্রিজ ও ক্যাসিনো আছে। সরকার এদেশের কৃষকদের পণ্যের নায্য মূল্য না দিয়ে বাংলাদেশকে ক্যাসিনের শহর বানাতে চায়।

ফখরুল আরো বলেন, আজকে আদালতে গেলে আমার প্রতি সুবিচার করা হবে না। কারণ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার অন্যায়ভাবে মিথ্যা মামলায় ১৮ মাস ধরে আটক করে রেখেছে। তাকে জামিন না দিয়ে তার মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে।

ফখরুল বর্তমান সরকারের চলমান শুদ্ধি অভিযানের সমালোচনা করে বলেন, কিসের শুদ্ধি অভিযান! এটা তাদের নিজেদের শুদ্ধি। তিনি সরকারকে প্রশ্ন করে বলেন,তাহলে আপনারা স্বীকার করছেন যে আপনারা শুদ্ধ নন ? কাদা ও গ্লানীতে আপনারা ভরে গেছেন। শুদ্ধি অভিযানের নামে চুনি পুটিদের গ্রেফতারের পাশাপাশি যাদের নির্দেশে এসব দুর্নীতি লাগামহীন অবস্থায় পৌঁছেছে তাদের গ্রেফতারের দাবী জানান।

জেলা কৃষকদের সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাসান জাফির তুহিন,জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান,সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন সহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago