২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০৫

সাকিবকে আইনি নোটিশ পাঠানো হচ্ছে না বিসিবির

Google+ Pinterest LinkedIn Tumblr +

আগেরদিন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান ও গ্রামীণফোনের মধ্যেকার চুক্তি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেছিলেন, সাকিবকে কোনো ছাড় দেয়া হবে না। তাকে ও কোম্পানিটিকে আইনি নোটিশ পাঠানো হবে।

মাত্র একদিন পর রবিবার (২৭ অক্টোবর) এই অবস্থান থেকে সরে গেল বিসিবি। এখন তাদের সুর অনেকটা নরম হয়ে এসেছে। বিসিবির সিইও নিজামউদ্দিন রবিবার জানিয়েছেন, সাকিবকে আইনি নোটিশ পাঠানো হচ্ছে না। যেহেতু এটা বোর্ডের অভ্যন্তরীণ ব্যাপার সেহেতু ঘরোয়াভাবেই এটার মীমাংসা করা হবে। তবে সাকিবকে অভ্যন্তরীণ ভাবেও চুক্তির ব্যাপারে জবাবদিহি করতেই হবে।

উল্লেখ্য, আগে রবি বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর থাকার সময়ে নিয়ম ছিল কোন ক্রিকেটার অন্য কোন তেলিকম কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হতে পারবেন না। রবি এখন আর বাংলাদেশ দলের সাথে নেই। সেই নিয়মটি এখনো বলবৎ আছে কি না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এমন অবস্থায় ক্রিকেটারদের ধর্মঘটের সময় সাকিবের সাথে গ্রামীণফোনের চুক্তির ঘটনা ভালো ভাবে নেয় নি বিসিবি।
Share.

Comments are closed.