ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে কিয়ার নামের একটি ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। ঝড়টি ভারতের গোয়া হয়ে কর্ণাটকের ওপর দিয়ে বাংলাদেশে ঢুকতে পারে। ইতিমধ্যেই কর্ণাটক ও গোয়াতে রেড এলার্ট জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কিয়ার ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছে আরব সাগরে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার ভারতীয় আবহাওয়া বার্তায় মৌসম ভবন জানিয়েছে, পূর্ব-মধ্য আরব সাগরে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, শুক্রবারের মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ওই বার্তার সময় গভীর নিম্নচাপটি মহারাষ্ট্রের রত্নগিরি থেকে ২৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
কিন্তু ঘূর্ণিঝড়ের দাপটে কোঙ্কণ উপকূল এবং গোয়ার বিভিন্ন এলাকায় এবং কর্নাটকের উপকূলীয় এলাকায় কখনও ভারী, কখনও বা অতি ভারী বৃষ্টিপাত হবে। জলোচ্ছ্বাস হতে পারে বলেও জানিয়েছেন আবহবিদরা। পাশাপাশি ওড়িশা, অসমে বিক্ষিপ্ত ভাবে হতে পারে ভারী বৃষ্টি।
আবহবিদ্যায় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৮৯ থেকে ১১৭ কিলোমিটার হলে তাকে ‘সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’ বলা হয়। সেই গতিবেগ আরও বেড়ে ১৮৮ থেকে ২০০ কিলোমিটার হলে তা ‘ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’-এর পর্যায়ে পড়ে।
