শ্রীমঙ্গলে  শ্রমিক-বিজিবির সংঘর্ষে গুলিবিদ্ধ ৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিজিবি ও পরিবহন শ্রমিকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিজিবির গুলিতে ৬ জন গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

রাত সাড়ে ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীমঙ্গল শহরে আতঙ্ক অবস্থা বিরাজ করছে। শহরের রাস্তায় বিজিবি, পুলিশ ও র্যাব ছাড়া কোনো লোকজন নেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সাড়ে ৫টার দিকে উপজেলার পানসী রেস্টুরেন্টে খাবার খেতে আসেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর একজন কর্মকর্তা। এসময় কথা কাটাকাটির জের ধরে স্থানীয় এক পরিবহন শ্রমিক ওই কর্মকর্তাকে মারধর করেন। এতে ওই কর্মকর্তা আহত হন।

এ খবর বিজিবি-৯ সেক্টরের সদর দফতরে পৌঁছালে বর্ডার গার্ড সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষদের মারধর করেন। বিজিবি সদস্যরা নির্বিচারে দোকানপাট ও গাড়ি ভাঙচুর করে। এসময় শ্রমিক ও ব্যবসায়ীরা বিজিবি সদস্যদের পাল্টা হামলা করলে সংঘর্ষ শুরু হয়। এসময় বিজিবির ছোড়া গুলিতে ৬জন গুলিবিদ্ধ হন।

তাৎক্ষণিকভাবে আহতদের সংখ্যা জানা যায়নি। তবে মৌলভীবাজার সদর হাসপাতালে গুলিবিদ্ধ দুইজন চিকিৎসাধীন এদের একজন সুকুমার (৫০) পথচারী ও অপরজন শাহ আলম (৩০)।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago