২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০৬

১৭ তলার বারান্দায় সেলফি, বোনের সামনেই মর্মান্তিক মৃত্যু

Google+ Pinterest LinkedIn Tumblr +

ব্যালকনিতে দাঁড়িয়ে এক বোন সেলফি তুলছে। সেদিকে তাকিয়ে আরেক বোন। হঠাৎই তার চোখের সামনেই ১৭ তলা থেকে মাটিতে পরে যায় অন্য বোন! শনিবার (২৬ অক্টোবর) মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দুবাইয়ে। গালফ নিউজ জানিয়েছে, মাটিতে পড়া ১৭ বছর বয়সী কিশোরী সঙ্গে সঙ্গেই চলে যান না ফেরার দেশে।

দুবাই পুলিশের মুখপাত্র কর্নেল ফয়সাল আল কাসিম বলেন, ‘ব্যালকনির কোণায় মেয়েটি দাঁড়িয়েছিল। বোনের সঙ্গে কথা বলে জেনেছি সেলফি তোলার জন্য সে চেয়ারের ওপর দাঁড়ায়। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। মেয়েটির ফোন নাটকীয়ভাবে ব্যালকনিতে থেকে যায়। ঘটনাস্থলেই মারা গেছে সে।’

Share.

Comments are closed.