এক কেজি পেঁয়াজের দামে মিলছে একটি মুরগি

দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েই চলেছে। নিত্যদিন দাম বাড়ার কারণে অতিষ্ট ক্রেতারা। রাজধানীসহ সারাদেশের বাজার গুলোতে পেঁয়াজের দাম বেশি রাখায় অভিযান চলানো হলেও নেই কোন প্রতিকার। এরি মাঝে গত কয়েকদিন ধরে হঠাৎ করে সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যায় পেঁয়াজের দাম। কেজি প্রতি দাম রাখা হচ্ছে ১২০- থেকে ১৩০ টাকা।

অন্যদিকে রাজধানীর শ্যামলী, কৃষিমার্কেট ঘুরে দেখা গেছে পেঁয়াজের দাম ও বয়লার মুরগির দাম কেজিতে সমান। আজ রবিবার (২৭ অক্টোবর) বাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকায়।

ক্রেতা রুহুল আমিন বলেন, পেঁয়াজের বাজারে প্রেবেশ করা যায় না। প্রতি কেজি পেঁয়াজ ১৩০ টাকা করে নিচ্ছে। অন্যদিকে মুরগির দামও ওই ১৩০ টাকা। পেঁয়াজ কেনার থেকে মুরগি কিনে নিয়ে যাচ্ছি। ২৫০ গ্রাম পেঁয়াজ কিনে সপ্তাহ চালাতে হচ্ছে। এই ভাবে দাম বাড়তে থাকলে বেতনের টাকা পেঁয়াজ কিততে শেষ হয়ে যাবে।

বিক্রেতা আশরাফুল আলম বলেন, আমরা বেশি দামে পেঁয়াজ কিনে এনেছি। আমাদের কাছে বেশি দাম রাখার কারণে আমরাও বেশি দামে বিক্র করছি। গত কয়েকদিন ধরে সারাদেশে বৃষ্টির কারণে আবার পেঁয়াজের দাম বেড়ে গেছে।

মুরগি বিক্রেতা বলেন, আজকের মুরগির বাজার দর ১৩০ টাকা কেজি। আমরা শুনছি পেঁয়াজের দামও নাকি ১৩০ টাকা কেজি। মুরগির বাজার স্বাভাবিক রয়েছে কয়েক সপ্তাহ ধরে।

জানা গেছে, সেপ্টেম্বরের মাঝামাঝিতে ভারত রপ্তানি মূল্য বাড়িয়ে দিলে পেঁয়াজের বাজারে সংকট শুরু হয়। ওই সময় ৫০ টাকার পেঁয়াজ এক লাফে ৮০ টাকায় পৌঁছায়।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago