দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েই চলেছে। নিত্যদিন দাম বাড়ার কারণে অতিষ্ট ক্রেতারা। রাজধানীসহ সারাদেশের বাজার গুলোতে পেঁয়াজের দাম বেশি রাখায় অভিযান চলানো হলেও নেই কোন প্রতিকার। এরি মাঝে গত কয়েকদিন ধরে হঠাৎ করে সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যায় পেঁয়াজের দাম। কেজি প্রতি দাম রাখা হচ্ছে ১২০- থেকে ১৩০ টাকা।
অন্যদিকে রাজধানীর শ্যামলী, কৃষিমার্কেট ঘুরে দেখা গেছে পেঁয়াজের দাম ও বয়লার মুরগির দাম কেজিতে সমান। আজ রবিবার (২৭ অক্টোবর) বাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকায়।
বিক্রেতা আশরাফুল আলম বলেন, আমরা বেশি দামে পেঁয়াজ কিনে এনেছি। আমাদের কাছে বেশি দাম রাখার কারণে আমরাও বেশি দামে বিক্র করছি। গত কয়েকদিন ধরে সারাদেশে বৃষ্টির কারণে আবার পেঁয়াজের দাম বেড়ে গেছে।
মুরগি বিক্রেতা বলেন, আজকের মুরগির বাজার দর ১৩০ টাকা কেজি। আমরা শুনছি পেঁয়াজের দামও নাকি ১৩০ টাকা কেজি। মুরগির বাজার স্বাভাবিক রয়েছে কয়েক সপ্তাহ ধরে।
জানা গেছে, সেপ্টেম্বরের মাঝামাঝিতে ভারত রপ্তানি মূল্য বাড়িয়ে দিলে পেঁয়াজের বাজারে সংকট শুরু হয়। ওই সময় ৫০ টাকার পেঁয়াজ এক লাফে ৮০ টাকায় পৌঁছায়।
