বর্তমান বাজারে গিগাবাইটের জেড৩৯০ সর্বশেষ প্রজন্মের একটি অন্যতম শক্তিশালী ইন্টেল ভিত্তিক মাদারবোর্ড। মাদারবোর্ডটি ৯ম এবং ৮ম জেনারেশনের যে কোন ইন্টেল প্রসেসর সমর্থন করে। এর ক্যাশ সাইজ হচ্ছে এল ৩। মাদারবোর্ডটিতে রয়েছে ৪ টি র্যাম স্লট এবং এর প্রত্যেকটি স্লট ডুয়াল চ্যানেল মেমোরি আর্কিটেকচার যুক্ত। সর্বোচ্চ ১২৮ জিবি পর্যন্ত ডিডিআর ৪ র্যাম ব্যবহারের সুযোগসহ এতে থাকছে ওভারক্লকিং এর বিশেষ সুবিধা। র্যামগুলোর সর্বোচ্চ বাস স্পীড ৪৪০০ মেগাহার্জ পর্যন্ত।
অন-বোর্ড গ্রাফিক্স কার্ডে থাকছে ইন্টেল এইচডি গ্রাফিক্স প্রসেসর যেখানে সর্বোচ্চ ১ জিবি পর্যন্ত মেমোরি শেয়ার করা যাবে। এই বোর্ডে রয়েছে ১টি এইচডিএমআই পোর্ট যার রিফ্রেশ রেট ৩০ হার্জ । অডিওকার্ড হিসেবে থাকছে রিয়েলটেক এর এলসি১২২০-ভিবি কোডেক যেটি হাই ডেফিনিশন অডিওসাউন্ড প্রদান করতে সক্ষম ।
মাদারবোর্ডটিতে থাকছে মাল্টি গ্রাফিক্স টেকনোলজি তথা আপনি যে জিপিউ ইন্সটল করুন না কেন সেই জিপিউ এর ফিচারটি এতে ব্যবহার করতে পারবেন। এই মাদারবোর্ডের স্টোরেজ ইন্টারফেস হিসাবে থাকছে ৩টি এম ডট টু কানেক্টর যার প্রত্যেকটিতে এসএসডি সাপোর্ট সহ তিন ধরনের এম ডট টু এম, এম ডট টুএ এবং এম ডট টুপি ব্যবহার করা যাবে। এছাড়াও থাকছে ৬টি সাটা কানেক্টর।
গিগাবাইট তাদের এই মাদারবোর্ডে ব্যবহার করেছে ইউইএফআই বায়োস। ডুয়াল বায়োসহ ওয়ার কারনে আপনি চাইলে কুইক ফ্ল্যাশ এর মাধ্যমে সহজে পিসিবায়োস আপগ্রেড করতে পারবেন। তাছাড়া অপারেটিং সিস্টেম হিসেবে এই মাদারবোর্ডটিতে ব্যবহার করতে হবে উইন্ডোজ ১০।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…