স্ত্রীরীর সহযোগিতায় কিশোরীকে ধর্ষণ করে স্বামী, অতঃপর অন্তঃসত্ত্বা

স্ত্রীরীর  সহযোগিতায় একজন কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গেছে, এ ঘটনায় অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে কিশোরী। তারপর পুরো ঘটনা জানাজানি হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের স্ত্রীরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তার স্বামীসহ ঘটনায় জড়িতরা পলাতক রয়েছেন। তাদের খোঁজে অভিযানে নেমেছে পুলিশ। নিপীড়নের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছে ওই কিশোরী। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে সে।

চলতি বছরের ৩০ জুলাই ধামরাইয়ের আমতা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের ওই কিশোরীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান অভিযুক্তের স্ত্রীরী উজালা বেগম। অভিযোগ উঠেছে, ওই নারীর উপস্থিতিতে তার স্বামী মোকছেদ আলি কিশোরীকে ধর্ষণ করেন।

গত ২১ অক্টোবর অসুস্থ হয়ে পড়ে সেই কিশোরী। চিকিৎসক জানান, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে কিশোরী। এরপর ধর্ষণের ঘটনাটি জানাজানি হয়ে যায়। অভিযোগ উঠেছে, বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক হোসেনের নেতৃত্বে কয়েকজন ওই কিশোরীর বাড়িতে যায়। কিশোরীর পরিবারকে রীতি মতো হুমকি দেওয়া হয়। বিচারের নামে কিশোরীর পরিবারের কাছ থেকে এক লাখ ৮০ হাজার টাকা নেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

তার পরেও অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সে কারণে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতার পরিজনরা। ধামরাই থানায় অভিযোগ দায়ের করেন তারা।

পুলিশ বলছে, বিকৃত মানসিকতা থেকে এমন কাজ করেছে দম্পতি। কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্তের স্ত্রীরীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা ঘটনাস্থল ছেড়ে গা ঢাকা দিয়েছে। তাদের খোঁজ চলছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago