স্ত্রীরীর সহযোগিতায় একজন কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গেছে, এ ঘটনায় অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে কিশোরী। তারপর পুরো ঘটনা জানাজানি হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের স্ত্রীরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তার স্বামীসহ ঘটনায় জড়িতরা পলাতক রয়েছেন। তাদের খোঁজে অভিযানে নেমেছে পুলিশ। নিপীড়নের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছে ওই কিশোরী। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে সে।
চলতি বছরের ৩০ জুলাই ধামরাইয়ের আমতা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের ওই কিশোরীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান অভিযুক্তের স্ত্রীরী উজালা বেগম। অভিযোগ উঠেছে, ওই নারীর উপস্থিতিতে তার স্বামী মোকছেদ আলি কিশোরীকে ধর্ষণ করেন।
তার পরেও অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সে কারণে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতার পরিজনরা। ধামরাই থানায় অভিযোগ দায়ের করেন তারা।
পুলিশ বলছে, বিকৃত মানসিকতা থেকে এমন কাজ করেছে দম্পতি। কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্তের স্ত্রীরীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা ঘটনাস্থল ছেড়ে গা ঢাকা দিয়েছে। তাদের খোঁজ চলছে।
