র্যাগিংয়ের শিকার হয়ে ছাত্রীর আত্মহত্যাচেষ্টা
র্যাগিংয়ের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়ে র্যাগিংয়ের শিকার হয়েছে বরিশাল ইন্সিটিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ফিজিওথেরাপি বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী। অপমান সহ্য করতে না পেরে ওই শিক্ষার্থী আত্মহত্যারও চেষ্টা করেছে বলে জানা গেছে। তিনি বর্তমানে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) মধ্য রাতে আইএইচটির ছাত্রী হোস্টেল থেকে অন্যান্য সহপাঠীরা তাকে শেবাচিমে ভর্তি করে। ঘটনাটি প্রথমে ধামাচাপা দেয়া হলেও পরে অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পরে। এ ব্যাপারে আইএইচটি কর্তৃপক্ষ ৩ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করেছে।
এ ব্যাপারে আইএইচটির অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, মারধর করা হয় তা শুনিনি কিন্তু অপমান করা হয়েছে তা শুনেছি এরপর ওই শিক্ষার্থী অতিরিক্ত ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পরলে তাকে বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ওয়াশ করা হয়।
তিনি আরও জানান, আমরা এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি হয়েছে এবং পাঁচদিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত কমিটিতে রয়েছে প্রতিষ্ঠানটির ভাইস প্রিন্সিপাল শুভংকর বাড়ৈ, সহকারী হোস্টেল সুপার নাজমা এবং আরও এক কর্মকর্তা।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…