প্রথম ছবিতেই কপাল পুড়ল শাকিবের নায়িকার!

ক্যাসিনো ইস্যুতে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা দেশবাংলা মাল্টিমিডিয়ার কর্ণধার প্রযোজক এনামুল আরমান র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। তার গ্রেফতার হওয়ার পরই শাকিব খান অভিনীত ছবি ‘আগুন’ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ছবিটিতে শাকিব খানের নায়িকা হিসেবে আছেন নবাগত জাহারা মিতু্। গত ২৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কক্সবাজারে ছবিটির দ্বিতীয় ধাপের দৃশ্য ধারণ হয়। এরপর থমকে আছেন ছবিটির শুটিং। ছবিটি সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জানা গেছে, আগুন ছবির সব কট’টি গানের শুটিয় এখনও বাকি। গান ছাড়া শুধু সংলাপের অংশের প্রায় ৭০ ভাগ কাজ শেষ।

তবে বাকী ৩০ ভাগ কাজের জন্য ঝুলে যেতে পারে ছবিটি। এদিকে আগুনের পরবর্তী শিডিউল নিয়ে অনিশ্চয়তা থাকার আভাসও দিলেন ছবিটির পরিচালক পরিচালক বদিউল আলম।

আগুন ছবির পরবর্তী আপডেট জানতেই কথা বলা হয় পরিচালক বদিউল আলম খোকনের সঙ্গে। তিনি বলেন, ‘শুটিং আপাতত হচ্ছে না। কবে হচ্ছে সেউ নতুন শিডিউল নিয়েই ঝামেলায় আছি। কারণ প্রযোজক আছেন কারাগারে। প্রযোজক ছাড়া তো শুটিংয়ে যাওয়া সম্ভব নয়। টাকা তো দেবে প্রযোজক। এখন অপেক্ষা ছাড়া কিছু করার নেই আমাদের।’

প্রযোজক যেহেতু কারাগারে আছেন অন্য কোন প্রযোজক নেয়ার সম্ভাবনা আছে কীনা জানতে চাইলে পরিচালক বলেন,‘এটা হয়তো সম্ভব না। তা ছাড়া এই ছবিতে অন্য কেউ এসে বিনিয়োগ করার আগ্রহ দেখাবেন না।’

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, ছবির চারটি গান ছাড়াও নায়ক-নায়িকার বেশির ভাগ কাজই বাকি। তা ছাড়া চারটির মধ্যে দুটি গান এখনো রেকর্ডিং হয়নি।

নায়িকা জাহারা মিতু বলেন, ‘চারটি গানের শুটিং ছাড়াও ছবিতে আমার আর নায়কের সংলাপের কাজ বাকি আছে। জানি না এই ছবির কী হবে। এ ব্যাপারে আমাকে কেউ কিছু বলেননি। নতুন করে শিডিউলও নেয়া হয়নি বলে জানান জাহারা মিতু।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago