২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০২

নির্বাচনকালীন সরকার ও ইসি ঢেলে সাজাতে হবে

Google+ Pinterest LinkedIn Tumblr +

নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে একটি এবং নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজানোর বিষয়ে ১৫টি সুপারিশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বৃহস্পতিবার নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে বঙ্গভবনের সামনে সাংবাদিকদের এ কথা বলেন দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

তিনি বলেন, ‘আমরা মনে করি, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগ দেয়ার বিষয়টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ওপর নির্ভরশীল না হয়ে গোটা প্রক্রিয়াটিকে একটি আইনগত কাঠামোর আওতায় নিয়ে আসা উচিত।

সেলিম বলেন, সংবিধানের ১১৮ অনুচ্ছেদের ১ ধারার নির্দেশনা অনুযায়ী উপযুক্ত আইন প্রণয়ন করা উচিত। এক্ষেত্রে আমরা একটি সিলেকশন কমিটি গঠনের পদ্ধতি নির্ধারণের সুপারিশ করেছি।

সিপিবি সভাপতি বলেন, সিপিবি নতুন ইসি গঠনের বিষয়ে রাষ্ট্রপতিকে সাতটি সুপারিশ করেছে।

Share.

Comments are closed.