প্রতিবেশী কোন রাষ্ট্রের সাথেই ভারতের সু-সম্পর্ক নেই: ইরান

প্রতিবেশী কোন রাষ্ট্রের সাথে ভারতের সুসম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, প্রতিবেশী কোন রাষ্ট্রের সাথে ভারতের কোন সু-সম্পর্ক নেই। পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক ভালো নয়। ভারতের সাথে বাংলাদেশের সেবাদাস সম্পর্ক। মুসলমানদের চির শত্রু ভারত বাংলাদেশে একটি পুতুল সরকার প্রতিষ্ঠা করেছে।একটি সেবাদাস সরকার হিসেবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে।

রবিবার(২৭ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে কাশ্মীর সহ-সারাবিশ্বে মানবতা বিপর্যয়ের প্রতিবাদে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারা বিশ্বে মুসলমানদের নির্মম নির্যাতন করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন,’মিয়ানমার সরকার মুসলমানদের অমানবিক নির্যাতন করেছে যার কারণে মুসলমান রোহিঙ্গারা বাংলাদেশসহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে।আমাদের পার্শ্ববর্তী দেশ চীনে মুসলমানদেরকে হত্যা এবং নির্যাতন করা হচ্ছে।এ সময় তিনি সারা বিশ্বে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমেদ,কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার সংগঠনের নেতামো: জিয়াউল হোক আনোয়ার, চালক দলের সভাপতি মোঃ জসিম উদ্দিন কবির, ছাত্রদল নেতা পলাশ মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago