‘ওরা সবাই আমার উপর ঝাঁপিয়ে পরে’

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোংলার স্কুল শিক্ষিকা প্রণতি মল্লিকের ওপর হামলা মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এতে স্বস্তি ফিরে এসেছে নির্যাতিতার পরিবারে। এদিকে প্রণতি মল্লিকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। হাসপাতালের বারান্দায় শুয়ে হামলার ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন মংলার স্কুল শিক্ষিকা প্রণতি মল্লিক। তিনি জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ছাড়াও বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতো প্রতিবেশী তপন হালদার। রাজি না হওয়ায় ২০১৮ সালের ৭ নভেম্বর পাশবিক নির্যাতন করা হয় তার ওপর। বছর গড়াতে না গড়াতে আবারও প্রকাশ্য হামলার শিকার হন তিনি।

প্রণতি মল্লিক বলেন, বাড়িতে শুধু আমার মা ছিলো। তারা আমার মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমি যখন মাকে উঠাতে গেলাম তখনই ওরা সবাই আমার উপর ঝাঁপিয়ে পরে। প্রণতি মল্লিকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. এস এম মনোয়ারুল ইসলাম। তিনি বলেন, তার অবস্থা এখন আগের থেকে ভালো। সবকিছুই নরমাল হয়ে আসছে। হামলার ঘটনায় এরই মধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। বাগেরহাট মংলা থানা পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের জন্য অভিযান চলছে। গত ১৫ অক্টোবর জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রকাশ্যে হামলার শিকার হন স্কুল শিক্ষিকা প্রণতি মল্লিক।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago