Categories: বিনোদন

স্পুতসুত নাকি স্বতঃস্ফূর্ত, অপুর বক্তব্য ভাইরাল (ভিডিও)

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) বিএফডিসিতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে মিশা সওদাগরের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মৌসুমী। রাত একটায় নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। এতে মিশা সওদাগর ২২৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মৌসুমী পেয়েছেন ১২৫ ভোট। এর আগেও মিশা সওদাগর শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

শুক্রবার অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সকালের দিকেই ভোট দিতে যান নায়িকা অপু বিশ্বাস। ভোট দেওয়ার পর গণমাধ্যমের কাছে নিজের অনুভূতি ব্যক্ত করেন এই লাস্যময়ী অভিনেত্রী। কিন্তু সেসময় স্বতঃস্ফূর্ত শব্দটি সরাসরি বলতে না পেরে তিনি একটু পরোক্ষাভাবে বলেন, ‘স্পুতসুত… না কি… কি বলে।’ এর পরপরই ভাইরাল হয়ে পড়ে গণমাধ্যমের কাছে অপু বিশ্বাসের জানানো অনুভূতির এই অংশটুকু। যা নিয়ে পক্ষে-বিপক্ষে অনেকেই বিভিন্ন ধরণের মন্তব্য করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ এটি নিয়ে নানাভাবে ট্রোল করেন।

মূলত অপু বিশ্বাস সেই সময় বলেন, ‌‘সুন্দর স্বতঃস্ফূর্তভাবে’ ভোটটা দিলাম বলতে গিয়ে বলেন, ‘আজকে মনে হলো যে সত্যিই আমরা শিল্পী এবং সত্যিই শিল্পী সিমিতির সুন্দর… মানে, যাকে কি বলে সুন্দর… স্পুতসুত… না কি… কি বলে, সেই ভাবে একদম নিশ্চিত আমরা ভোটটা দিলাম।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago