কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা সংকটাপন্ন জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার সুস্থ অবস্থায় ফিরে আসা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
রবিবার (২৭ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগর চন্দ্রিমা উদ্যানে যুবদলের ৪১তম প্রতিষ্ঠ বার্ষিকী উপলক্ষ্যে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ শেষে তিনি এ কথা বলেন।
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি, এবং তিনি বিদেশে চিকিৎসা নিতে চান কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশনেত্রীর স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার জীবনের হুমকি দেখা দিয়েছে এখন। সুস্থ অবস্থায় ফিরে না আসার সম্ভাবনা দেখা দিয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, বিএনপি চেয়ারপারসন যখন কারাগারে যান তখন সবাই দেখেছেন তিনি অসুস্থ অবস্থায় কারাগারে গিয়েছেন। আজকে তিনি বিছানা থেকে উঠতে পারেন না, নিজে খাবার খেতে পারেন না, এক পা দিয়ে হাঁটতে পারে না। তিনি যে হাসপাতালে রয়েছেন সেখান তার প্রপার চিকিৎসা সম্ভব নয়। আমি বারবার বলেছি, তার জামিন তার অধিকার তিনি জামিন পেতে পারেন। কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে তার জামিন আটকে রেখেছে এবং তার জামিন যেন না হয় সেজন্য তারা ব্যবস্থা নিয়েছে।
সরকার ও ক্ষমতাসীন দল যে দুর্নীতিবাজে ভরে গেছে সেটি শুদ্ধি অভিযানই প্রমাণ করে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, বিনাভোটে সরকারে থাকা আওয়ামী লীগ দুর্নীতিবাজ, অপরাধী, টেন্ডারবাজ, ক্যাসিনো ব্যবসায়ীতে ছেয়ে গেছে। চলমান শুদ্ধি অভিযানেই বিষয়টি প্রমাণ করে। এই অভিযানে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ নেতাদের চরিত্র ফুটে ওঠছে।
যুবদল প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আজকে এমন এক সময় এ দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন হচ্ছে যখন বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই। বর্তমান যে অবৈধ সরকার জবর দখল করে বসে আছে তারা বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে, গণতন্ত্রকে হরণ করেছে। যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন তাকে অন্যায় ভাবে কারারুদ্ধ রেখে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
এসময় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল ইসলাম মজনু, উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…