২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০৬

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সম্মেলন ২৪ নভেম্বর

Google+ Pinterest LinkedIn Tumblr +

বহুল প্রত্যাশিত খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ নভেম্বর খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এ ঘোষণা দেন।

জানা যায়, চট্রগ্রাম বিভাগীয় সভা হোটেল কিং অব চিটাগং এ শুরু হয়েছে। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিশেষ অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম উপস্থিত আছেন।

এছাড়াও পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, খাগড়াছড়ির সাংসদ ও ট্রাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, রাঙ্গামাটির সাংসদ দীপঙ্কর তালুকদারসহ আরো অনেকে উপস্থিত আছেন।

সম্মেলনে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ যথাক্রমে -২৪, ২৫ ও ২৬ নভেম্বর ২০১৯ ঘোষণা করা হয়।

Share.

Comments are closed.