রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ডিসেম্বরে ছিল ৩৩৫ কোটি ইউএস ডলার। তবে আয় হয়েছে ৩১০ কোটি ৭১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ২৫ শতাংশ কম।
একইসঙ্গে ২০১৫-১৬ অর্থবছরের ডিসেম্বরের তুলনায়ও আয় কমেছে ৩ দশমিক ০৩ শতাংশ। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের (২০১৬-১৭) প্রথম ছয় মাসেও (জুলাই-ডিসেম্বার) অর্জিত হয়নি রফতানি আয়ের লক্ষ্যমাত্রা। গত অর্থবছরে রফতানির লক্ষ্যমাত্রা অর্জিত হলেও গত ছয় মাসে লক্ষ্যমাত্রার চেয়ে আয় হয়েছে ৩ দশমিক ২৮ শতাংশ কম। একইসঙ্গে রফতানির আয়ের সবচেয়ে বড় খাত তৈরি পোশাকেও লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় এ বছর ৪ দশমিক ৪৪ শতাংশ রফতানি বেড়েছে।
২০১৫-১৬ অর্থবছরে সব ধরনের পণ্য রফতানিতে বৈদেশিক মুদ্রা আয় হয়েছিল ৩ হাজার ৪২৫ কোটি ৭১ লাখ ৮০ হাজার ডলার। চলতি অর্থবছরে (২০১৬-১৭) রফতানি আয়ের লক্ষ্যমাত্রা হলো ৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার। এর মধ্যে প্রথম ছয় মাসে আয় হয়েছে ১ হাজার ৬৭৯ কোটি ৮১ লাখ ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ২৮ শতাংশ কম। তবে ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের রফতানি আয়ের তুলনায় ৪ দশমিক ৪৪ শতাংশ বেশি।
সংশ্লিষ্টরা বলছেন, রফতানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাতের উভেন এবং নিটওয়্যার থেকে। এ দুই খাতের মধ্যে নিটওয়্যার রফতিনিতে আয় কিছুটা বাড়লেও উভেনে লক্ষ্যমাত্রার চেয়ে ৯ দশমিক ৩৬ শতাংশ কমেছে। ফলে এর প্রভাব পড়েছে সামগ্রিক রফতানি আয়ে।
আলোচ্য সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় তৈরি পোশাক খাতের নিটওয়্যারে রফতানি আয় ২ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। এ সময়ে নিটওয়্যারে রফতানি আয় হয়েছে ৬৮১ কোটি ৩৬ লাখ ডলার। যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৬৬৫ কোটি ৬ লাখ ডলার।
তবে একই সময়ে তৈরি পোশাকের আরাক খাত উভেনে রফতানি আয় হয়েছে ৬৮৯ কোটি ৬১ লাখ ডলার। আর লক্ষ্যমাত্রা ছিল ৭৬০ কোটি ৮৬ লাখ ডলার। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৯ দশমিক ৩৬ শতাংশ কম অর্জীত হয়েছে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…