Categories: বিনোদন

কি কারণে হারলেন মৌসুমী, বললেন সানি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন নিয়ে ঘটে গেছে অনেক নাটক, অনেক অপ্রীতিকর ঘটনা এবং নির্বাচনের পরও ছড়াচ্ছে অনেক গুঞ্জন। নির্বাচনের ভোট গণনা শুরু হওয়ার পর নানা সূত্রে জানা গিয়েছিল এবার মৌসুমিই নির্বাচিত হতে যাচ্ছেন সভাপতি। সোশাল মিডিয়াতেই সমিতি সংশ্লিষ্ট ভোটাররা এরকম কথাই বলেন।

কিন্তু গণনা শেষ হবার পর দেখা যায় মৌসুমির চেয়ে প্রায় দ্বিগুণ ভোট পেয়েছেন মিশা সওদাগর। এত জনসমর্থন নিয়েও মৌসুমির হেরে যাওয়াটা জনমনে নানারকম প্রশ্নের উদ্রেক করছে।

কেন হেরে গেলেন মৌসুমী জানতে চাইলে ওমর সানি বলেন, ‘আমি বিশ্বাস করি প্রকৃত শিল্পীরা মৌসুমীকে ভোট দিয়েছেন। কিন্তু শিল্পী সমিতিতে আরো দুইটা অংশ রয়েছে। নৃত্যশিল্পী ও ফাইটের লোকজন। এদের মধ্যে ফাইটের যে গ্রুপটা রয়েছে তাদের কাছ থেকে আমরা ভোট পাইনি। এরা নির্বাচনের সময় সবাই মিলে এক হয়ে যায়। এদেরকে কিভাবে তারা ম্যানেজ করেছে সেটা আমি বলতে চাই না। হেরে যাওয়ার এটা অন্যতম কারণ। তারপরও বলবো যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন। আশা করছি তারা ভালো কাজ করবেন।’

উল্লেখ্য, শুক্রবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে মৌসুমি পেয়েছেন ১২৫ ভোট ও মিশা সওদাগর পেয়েছেন ২৭৭ ভোট।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago