মামলার রায় হওয়ার পরও আতঙ্ক কাটছে না নুসরাতের পরিবারের। আসামির কাঠগড়া থেকেই হুমকি দিয়েছেন, আসামিদের স্বজনরা হুমকি দিচ্ছেন এমনকি নুসরাতদের বাসার ডিস লাইনও কেটে দেয়া হয়েছিল। পরে পুলিশ প্রহরায় সেটা আবার লাগানো হয়। এবার নুসরাতদের বাড়ির সামনে থেকে আটক করা হয় এক সন্দেহজনক ব্যক্তিকে।
শুক্রবার (২৫ অক্টোবর) এই ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম জসিম উদ্দিন। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কুতুবখালী গ্রামে। তিনি নুসরাতের বাড়িতে একটি অটোরিকশায় করে এসে উল্টোপাল্টা কথা বলছিলেন।
ফেনী জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী জানিয়েছেন, জসিম উদ্দিন মেন্টাল ডিসঅর্ডার (অপ্রকৃতিস্থ) বলে তার ভাই জানিয়েছেন। তার ভাই চট্টগ্রাম থেকে এলে জসিমকে তুলে দেয়া হবে।
