২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০৭

১৬ বছরের এই পেসার পাকিস্তানের

Google+ Pinterest LinkedIn Tumblr +

কোচ ও প্রধান নির্বাচক হিসেবে প্রথম সিরিজেই চমক দেখালেন মিসবাহ-উল-হক। অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নভেন্বরে অস্ট্রেলিয়ায় যাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের টেস্ট দলে মাত্র পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ১৬ বছর বয়সী পেসার নাসিম শাহকে ডেকে চমক সৃষ্টি করেছেন মিসবাহ।

নাসিম শাহের বৈশিষ্ট্য হলো অল্প বয়সেই প্রচন্ড গতি তুলতে পারেন এবং বলের দুই দিকেই সুইং করাতে পারেন। পাকিস্তানের প্রথম ম্যাচ পেস বোলারদের অন্যতম আরাধ্য ভেন্যু গ্যাবায়। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান গণমাধ্যমে নাসিমকে নিয়ে জোর আলোচনা উঠেছে।

নাসিম কখনো কোন আন্তর্জাতিক সফরে যান নি। খেলেন নি কোন বয়সভিত্তিক দলে। স্রেফ পাঁচটি ফার্স্টক্লাস ম্যাচ খেলেছেন। স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের কাছে নাসিম এখনো অচেনা। মিডিয়া বলছে পাকিস্তানের গোপন অস্ত্র হচ্ছেন নাসিম শাহ।

Share.

Comments are closed.